লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল।

মঙ্গলবার দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের সীমান্ত-সংলগ্ন গ্রামগুলোয় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে কয়েক ঘণ্টা আগে বিমান হামলা চালানো হয়েছে। একই সাথে সেখানে স্থল বাহিনী প্রবেশ করেছে।

ইসরায়েলি রাজনৈতিক নেতাদের অনুমোদনের পরপরই লেবাননে স্থল অভিযান চালাল দেশটির সামরিক বাহিনী। এর মধ্য দিয়ে লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের লড়াই নতুন মাত্রা পেল।

হিজবুল্লাহর সাথে ইসরায়েলের বিরোধ বেশ পুরোনো। তবে গত বছরের অক্টোবরে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করলে এই বিরোধ আরও জোরালো হয়ে ওঠে। এর পর থেকে ইসরায়েলের ভূখণ্ডে স্বল্প পরিসরের হামলা চালিয়ে আসছিল হিজবুল্লাহ। ইসরায়েলও পাল্টা জবাব দিচ্ছিল।

ইতোমধ্যে ইসরায়েলি হামলার মুখে লেবাননে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলের স্থল হামলা মোকাবেলায় নিজেদের প্রস্তুতির কথাও জানিয়েছে হিজবুল্লাহ।

যুদ্ধ/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *