আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ইজু-ওগাসাওয়ারায় ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
রাজধানী টোকিওর দক্ষিণে অবস্থিত ওই দ্বীপটিতে সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। খবর: আনাদোলু।
মার্কিন ভূতত্ত্ব জরিপ কেন্দ্রের তথ্যানুযায়ী, স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ৪৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৪০৯ দশমিক ১ কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে ক্ষতি বা কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
দ্বীপটি টোকিও থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ভূমিকম্পের পর কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ভূমিকম্প/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply