শপথ নিলেন অধ্যাপক আরাফাত

নিউজ ডেস্ক: সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত। তিনি ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয় লাভ করেন।

বুধবার বিকেলে জাতীয় সংসদের শপথকক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।

জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম এবং আওয়ামী লীগ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।

এ আরাফাত/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ