৭ মে ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): শ্রীলংকায় দেশব্যাপী বিক্ষোভের মধ্যে আবারও জরুরি অবস্থা জারি করলেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।
শুক্রবার মধ্যরাত থেকে এ নির্দেশ কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছেন রাজাপক্ষে।
বৈদেশিক ঋণের ভারে ভেঙে পড়া অর্থনীতির জন্য রাজনীতিকদের দায়ী করে দেশব্যাপী বিক্ষোভ করছেন শ্রীলংকার নাগরিকরা। বিক্ষোভকারীরা সরকারের পদত্যাগ দাবি করছেন। যে কারণে দেশে জরুরি অবস্থা জারি করলেন প্রেসিডেন্ট।
শুক্রবার সকালে শিক্ষার্থীরা শ্রীলংকার পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেন। পার্লামেন্ট ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস এবং জলকামান ছুড়ে পুলিশ।
মাসব্যাপী খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকটে ২ কোটি ২০ লাখ জনসংখ্যার দ্বীপ দেশটিতে রাজনীতির ময়দান এখন উত্তাল। ক্ষুব্ধ জনগণ অব্যবস্থাপনার জন্য এই সংকটের জন্মদাতা সরকারের পদত্যাগ দাবিতে অব্যাহতভাবে বিক্ষোভ করে যাচ্ছে।
এদিকে দেশের ট্রেড ইউনিয়নগুলো ধর্মঘট ডেকেছে। শুক্রবার লাখ লাখ শ্রমিক কর্মবিরতি পালন করেছেন। একটি নির্ধারিত ট্রেন ছাড়া সবগুলো ট্রেন বাতিল করা হয়েছে। বেসরকারি মালিকানাধীন বাস রাস্তায় নামেনি। শিল্প শ্রমিকেরা তাদের কারখানার বাইরে বিক্ষোভ দেখিয়েছেন। সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানাতে সারা দেশে টাঙানো হয়েছে কালো পতাকা।
শ্রীলংকা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply