শ্রীলংকায় কাগজের অভাবে স্কুল পরীক্ষা বন্ধ

২০ মার্চ ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ভয়াবহ অর্থসংকটে কাগজ আমদানি করতে পারছে না শ্রীলংকা। এ কারণে স্কুলের সব পরীক্ষা বাতিল করা হয়েছে দেশটিতে।

রোববার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। সোমবার থেকে স্কুলগুলোতে প্রথম সাময়িক পরীক্ষা শুরুর কথা ছিল। খবর: আরব নিউজ।

১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর থেকে এতটা অর্থনৈতিক দৈন্যতা দেখা যায়নি দেশটিতে।

ফলে দেশটির ৪৫ লাখ শিক্ষার্থীর জীবনে বিরূপ প্রভাব পড়বে। এ অবস্থা চলতে থাকলে বার্ষিক পরীক্ষা নেয়া ছাড়াই শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে তুলে দেয়া হতে পারে।

চীন থেকে অর্থ সহায়তা চাইলেও বেইজিং থেকে এ ব্যাপারে এখনও কোনো জবাব পায়নি শ্রীলংকা।

শ্রীলংকা/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *