২৭ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন আগামীকাল রোববার বিকাল ৫টায় শুরু হচ্ছে।
রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ গত ১১ আগস্ট সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) ধারা প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
নব্বই দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য এ অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধান অনুযায়ী এক অধিবেশনের পরবর্তী ৬০ দিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে। ফলে আসন্ন অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংসদ সচিবালয় থেকে জানা গেছে এ অধিবেশন ৩ থেকে ৫ কার্যদিবস চলতে পারে।
সংক্ষিপ্ত হলেও এ অধিবেশনে বেশক’টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাস হতে পারে।
আরও পড়ুন: আগামীকাল শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট
এর আগে গত ৩০ জুন সংসদের অষ্টাদশ এবং ২০২২ সালের বাজেট অধিবেশন শেষ হয়। গত ৫ জুন থেকে শুরু হওয়া ওই অধিবেশনে গত ৯ জুন অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বর্তমান সরকারের চলতি মেয়াদের চতুর্থ বাজেট পেশ করেন। কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শ্লোগান শীর্ষক ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পেশ করা হয়। ৩০ জুন এ বাজেট পাস করা হয়।
সংসদ অধিবেশন/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD












Leave a Reply