৩১ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): সিরিয়ায় ভয়াবহ গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।
শনিবার দেশটির আফরিন শহরের প্রাণকেন্দ্রে এ বোমা হামলাটি চালানো হয়েছে বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আফরিনের দমকল বাহিনী জানিয়েছে।
হামলার দায় স্বীকার করেনি এখনও কোনও গোষ্ঠি। তবে তুর্কির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সিরিয়ার সশস্ত্র কুর্দি বাহিনী এই হামলা চালিয়েছে। এ ঘটনার পর সেখানে বেশ তৎপরতা চালাচ্ছে তুর্কি বাহিনী। হামলার বিষয়ে সিরীয় সরকার এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি।
সিরিয়া-তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে কুর্দিরা বেশ শক্ত অবস্থানে। কুর্দিদের সন্ত্রাসী গোষ্ঠী অ্যাখা দিয়ে আসছে তুরস্ক। ২০১৮ সালের রক্তক্ষয়ী অভিযানে আফরিন থেকে কুর্দিদের হটানো হয়েছিল। কিন্তু অঞ্চলটিতে এখনও থেমে থেমে সংঘাত হয়। আফরিনে অনেক তুর্কি সেনা অবস্থান করছে। এতেও তাদের আধিপত্য ধরে রেখেছে।
সিরিয়া/এসকেএম
















Leave a Reply