১৪ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।
রোববার সাংবাদিকদের এ কথা জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, ম্যাডাম এখন সিসিইউতে আছেন। সেখানেই তার চিকিৎসা ও পরীক্ষাগুলো হচ্ছে।
জাহিদ হোসেন বলেন, আজ বিকেল সাড়ে ৪টায় মেডিকেল বোর্ডের বৈঠক রয়েছে। সেখানে উনার সবশেষ অবস্থা ও পরীক্ষার ফলাফলগুলো পর্যালোচনা করা হবে।
এর আগে অসুস্থবোধ করায় বিএনপি চেয়ারপারসন খালেদ জিয়াকে শনিবার সন্ধ্যায় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে বিশেষজ্ঞ বিচিৎসক ডাক্তার মাহাবুদ্দিন তালুকদারের নতৃত্বে একটি মেডিকেল বোর্ড তাকে দেখার পর হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত দেন। প্রথমে কেবিনে রাখা হলেও রোববার তাকে নেয়া হয় সিসিইউতে।
আরও পড়ুন: খালেদা জিয়ার জন্য মেডিকেল বোর্ডের পরামর্শ
৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
এর আগে এভারকেয়ার হাসপাতালে ২৬ দিন চিকিৎসা শেষে গত ৭ নভেম্বর বাসায় ফিরছিলেন বিএনপি চেয়ারপারসন। এর পাঁচ দিন পর আবার তাকে হাসপাতালে ভর্তি করা হলো।
খালেদা জিয়া/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply