১০ মে ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): গণবিক্ষোভের মুখে শেষ পর্যন্ত শ্রীলংকার সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে সরকারি বাসভবন ছেড়েছেন সেনা পাহারায়।
মঙ্গলবার কলম্বোয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছাড়েন মাহিন্দা রাজাপাকসে। এর আগে কয়েক হাজার বিক্ষোভকারী বাসভবনের মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন। খবর: এএফপি।
তারা রাজধানীর ‘টেম্পল ট্রিজ’ বাসভবনের মূল দোতলা ভবনে হামলার চেষ্টা করেন। সেখানে প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের নিয়ে আটকা পড়েন।
শীর্ষস্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা জানান, মঙ্গলবার ভোরের আলো ফোটার আগে এক অভিযানে সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী। এ সময় প্রধানমন্ত্রীর বাসভবনে কমপক্ষে ১০টি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছিল।
মাহিন্দা রাজাপাকসেকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেয়া হয়েছে। সোমবার দেশটিতে সহিংস বিক্ষোভে কমপক্ষে পাঁচজন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন আইনপ্রণেতাও রয়েছেন।
বিক্ষোভকারীদের কবলে পড়ে তিনি নিজ গুলিতে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিক্ষোভে আহত হয়েছেন আরও প্রায় ২০০ জন। এর আগে হাম্মানতোতায় রাজাপক্ষের পৈতৃক বাড়িতেও আগুন দেয় বিক্ষোভকারীরা।
শ্রীলংকা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply