সৌদিতে এক সপ্তাহে সাড়ে ১৬ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: শ্রম আইন, সীমান্ত নিরাপত্তাবিধি এবং বসবাসের নিয়ম লঙ্ঘনের দায়ে সৌদি আরবে এক সপ্তাহে ১৬ হাজার ৪৭১ জনকে গ্রেফতার করা হয়েছে। সরকারি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ৯ থেকে ১৫ মার্চ পর্যন্ত বসবাসের নিয়ম লঙ্ঘনের দায়ে ৯ হাজার ২৫ জনকে এবং অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টার অভিযোগে ৫ হাজার ১০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শ্রমসংক্রান্ত ইস্যুতে গ্রেফতার হয়েছেন আরও ২ হাজার ৩৪১ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করায় ১ হাজার ১৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৪২ শতাংশ ইয়েমেন, ৫৬ শতাংশ ইথিওপিয়া এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী দেশে চলে যাওয়ার চেষ্টা করার সময় আরও ১২০ জনকে আটক করা হয়েছে। বিধি লঙ্ঘনকারীদের জন্য পরিবহনের ব্যবস্থা করা এবং তাদের আশ্রয় দেয়ার অভিযোগে ১৪ জনকে আটক করা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটিতে অবৈধভাবে প্রবেশের ক্ষেত্রে কেউ যদি পরিবহন, আশ্রয় দেয়াসহ অন্য কোনও সহযোগিতা করেন, তাহলে তাদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। তাদের ১০ লাখ সৌদি রিয়েল পর্যন্ত জরিমানা হতে পারে কিংবা তাদের গাড়ি ও সম্পদ বাজেয়াপ্ত হতে পারে।

সৌদি আরব/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *