সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৯ ওমরাহ যাত্রী নিহত

নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ পাকিস্তানি ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খবরে জানা যায়, পাকিস্তানি ওই নাগরিকরা ওমরাহ পালন শেষে মদিনা থেকে রিয়াদে ফিরছিলেন। এ সময় তাদের গাড়িটি আল-কাসিম এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে ৯ পাকিস্তানি নিহত ও অন্তত ২৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ পাকিস্তানি নাগরিক রয়েছেন।

নিহতরা পাকিস্তানের নানকানা সাহেব শহরের পার্শ্ববর্তী ইসলামনগর ও চক-১৮ গ্রামের বাসিন্দা। তারা ভিজিট ভিসায় সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করছিলেন।

পাকিস্তানি ওমরাহ যাত্রীদের বহনকারী বাসটি মদিনার খামিস মুশায়েত থেকে আভা যাওয়ার সময় আসির প্রদেশের ১৪ কিলোমিটার দীর্ঘ আকাবত শা’র সড়কে দুর্ঘটনার মুখোমুখি হয়।

আসির প্রদেশের ওই সড়ক পাহাড় কেটে তৈরি করা হয়েছে। এতে অন্তত ১১টি সুড়ঙ্গ ও ৩২টি সেতু রয়েছে।

বাসটি একটি সেতু থেকে ঢালু সড়ক হয়ে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যে কারণে সেটি সেতুর শেষপ্রান্তে গিয়ে প্রতিবন্ধকতার ওপর আছড়ে পড়ে। এর ফলে সাথে সাথে বাসটি উল্টে যায় এবং এতে আগুন ধরে যায়। এ দুর্ঘটনায় আহত ৫ জন পাকিস্তানি। তবে অন্যরা কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *