সৌদি আরবে বাংলাদেশির মৃত্যু

২৫ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আব্দুল আহাদ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার বাংলাদেশ সময় বিকাল ৩টার দিকে আবা সিটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৩০ বছর বয়সী আবদুল আহাদ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের জালেশ্বর গ্রামের মোহাম্মদ আলম মিয়ার ছেলে।

নিহত আবদুল আহাদের চাচা ফারুক জানান, তার ভাতিজা সৌদির গাড়িচালক ছিলেন। ছয় বছর আগে ভাগ্যবদলে বিদেশে পাড়ি জমায় আহাদ। রোববার বিকাল ৩টার দিকে সৌদি আরবে আবা সিটি সড়কে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল আহাদ নিহত হন।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *