৩০ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে ইতালি।
ইতালীর পররাষ্ট্রমন্ত্রী লুইজি ডি মাইও শুক্রবার স্থায়ীভাবে অস্ত্র বিক্রির নিষিদ্ধ করার কথা ঘোষণা করেন। খবর: আল জাজিরা।
এ সময় তিনি বলেন, এটি এমন একটি পদক্ষেপ যাকে আমরা খুবই জরুরি বলে মনে করেছি। আমাদের দেশের পক্ষ থেকে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিয়েছি।
ইতালির উপ-পররাষ্ট্রমন্ত্রী মানলিও ডি স্টেফানো জানিয়েছেন, এই সিদ্ধান্ত গত সপ্তাহে নেয়া হয়েছে এবং এ ব্যাপারে প্রধানমন্ত্রী জিজেপে কন্তের সবুজসংকেত ছিল।
ইতালির নেটওয়ার্ক ফর পিস অ্যান্ড ডিজআর্মামেন্টের পক্ষ থেকে বলা হয়েছে সরকারের এই সিদ্ধান্তের কারণে সৌদি আরবের কাছে ১২ হাজার ৭০০ ক্ষেপণাস্ত্র বিক্রি আটকে গেল।
২০১৬ সালে সৌদি আরবের সাথে ৪০ কোটি ইউরোর ক্ষেপণাস্ত্র বিক্রির যুক্তি ছিল, যার আওতায় রিয়াদকে ২০ হাজার ক্ষেপণাস্ত্র দেয়ার কথা ছিল।
সৌদি আরব/এসকেএম
















Leave a Reply