সৌদি যুবরাজের অস্ত্রোপচার

২৫ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের আন্ত্রিক রোগ অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার সফল হয়েছে।

বুধবার রাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানিয়েছে। খবর: এএফপি।

খবরে জানা যায়, ৩৫ বছর বয়সী যুবরাজের ল্যাপারোসকোপিক সার্জারি রিয়াদের বাদশাহ ফয়সাল বিশেষায়িত হাসপাতালে এই অস্ত্রোপচার হয়।

যুবরাজ সুস্থ আছেন। তিনি স্বতস্ফূর্তভাবে হেঁটে হাসপাতাল থেকে বের হন এবং একটি গাড়ির যাত্রী আসনের সামনে বসেন।

সৌদির আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় মৌলিক সংস্কার কার্যক্রমের দেখভাল করছেন এই যুবরাজ। রক্ষণশীলতা থেকে বেরিয়ে দেশটিকে অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের দিকে নিয়ে যাচ্ছেন তিনি।

তবে সাংবাদিক জামাল খাসোগি হত্যা ও মানবাধিকারকর্মীদের নির্যাতনের ঘটনায় বিশ্বজুড়ে তিনি ব্যাপক সমালোচিত হয়েছেন।

মোহাম্মাদ বিন সালমান/এসকেএম