স্থলবন্দরে বিস্ফোরণ

১৪ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইরান সীমান্তে আফগান স্থলবন্দরে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন।

শনিবার দুপুরে দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের ইসলাম কাল্লা স্থলবন্দরে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর: আনাদোলুর।

হেরাত প্রদেশের গভর্নর সাইয়েদ ওয়াহিদ কাতালি বলেন, বিস্ফোরণের ফলে ইসলাম কাল্লা স্থলবন্দরে পার্ক করে রাখা অন্তত ৫০০ জ্বালানিভর্তি তেল ও গ্যাস ট্যাংকারে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের ভয়াবহতা এত বেশি যে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পরে আগুন নিয়ন্ত্রণের জন্য ইরানের সাহায্য চাওয়া হয়েছে।

ওয়াহিদ কেতালি বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে এ ঘটনায় বিপুল পরিমাণ সম্পদ ও অর্থের ক্ষতি হয়েছে। কোনও কোনও সূত্র অবশ্য তেল ও তরল গ্যাসভর্তি ট্যাংকারে হামলার আশঙ্কাও উড়িয়ে দেয়নি। এসব জ্বালানি ইরান থেকে আমদানি করা হচ্ছিল।

হেরাতের হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে, আগুন লাগার ঘটনায় অন্তত ১৭ জনকে হেরাতের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

বিস্ফোরণ/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *