১১ মার্চ ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইন্দোনেশিয়ায় ভ্রমণ থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাদে পড়ে স্কুলছাত্রদের একটি বাসের ২৭ যাত্রী নিহত হয়েছেন। গুরতর অহত অবস্থায় অন্তত ৩৯ জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার রাতে জাভা দ্বীপে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে। খবর: রয়টার্স।
উদ্ধারকারী সংস্থা জানায়, পশ্চিম জাভা প্রদেশের সুমাদাং শহরের কাছে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এতে বাসটি গিরিখাদে পড়ে যায়।
বাসটিতে করে স্কুলের শিক্ষার্থী এবং তাদের কয়েকজন অভিভাবক ভ্রমণ থেকে ফিরছিলেন বলে ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে। এ ঘটনায় ৩৯ জন মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে।
তবে ঠিক কী কারণে বাসটি গিরিখাদে পড়ে গেছে তা জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
















Leave a Reply