১৭ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে

১০ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): বাংলাদেশের জন্য আরও ১৭ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে চীন সরকার। এই টিকা ইতোমধ্যেই ঢাকায় পৌঁছে গেছে। কোভ্যাক্স সুবিধার আওতায় এসব টিকা পৌঁছেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

মঙ্গলবার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্যকর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আজ সন্ধ্যা সোয়া ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কোভ্যাক্সের আওতায় টিকাগুলো ঢাকায় পৌছেঁছে। এই ১৭ লাখ ডোজ টিকাই চীনের সিনোফার্মের।

মঙ্গলবার ভোরে এই টিকা নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি চীনের বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।

উল্লেখ্য, ১৫ আগস্টের আগে চীন থেকে আরও ২৭ লাখ ডোজ টিকা আসবে। এর মধ্যে কোভ্যাক্সের আওতায় আসবে বাকি ১৭ লাখ ডোজ। এছাড়া কেনা টিকা আসবে ১০ লাখ ডোজ।

আরও পড়ুন: সিনোফার্মের টিকা উৎপাদন করবে বাংলাদেশ

উপহার ও কেনা মোট সাড়ে ৭ কোটি ডোজ টিকা আসবে চীন থেকে। এর মধ্যে দেড় কোটি ডোজ টিকার চুক্তি হয়েছে। আরও ৬ কোটি ডোজ টিকা কেনার বিষয়ে চুক্তির বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে বাংলাদেশ ও চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, অক্টোবর ও নভেম্বর মাসে চীন থেকে দুই কোটি করে মোট ৪ কোটি ডোজ টিকা আসবে।

চীনের টিকা/কিউটি/রমু

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *