এক বসন্তে : কাজী তামান্না

কিছু কথা থাক না গোপন,

কিছু সুর গুমরে কাঁদুক

মনঅলিন্দে,

কিছু চাওয়া মনেই থাকুক,

চোখে, ঠোঁটে ছোঁয়াটা থাকুক,

তুমি থাকো তোমার মতই

অধরা হয়ে,

আমি একা পথ হেঁটে যাই

এক বুক ধোঁয়াশা নিয়ে,

এভাবেই কাটুক না হয়,

স্বপ্নেরা নীরবে থাকুক

দু’চোখজুড়ে,

এ মনে একাই থেকো

আর কেউ নাই বা আসুক,

হলোই বা ছন্নছাড়া

তবুও স্বপ্ন বাঁচুক

হয়তো বা দেখা হবে

এক বসন্তে।।

আরও পড়ুন: আমার একটা তুই: কাজী তামান্না

http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *