জকিগঞ্জে নতুন গ্যাসক্ষেত্র পেয়েছে বাপেক্স

৯ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে। সিলেটের জকিগঞ্জে পাওয়া গ্যাসক্ষেত্রটি দেশের ২৮তম ফিল্ড।

সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এই গ্যাসক্ষেত্রে উত্তোলনযোগ্য মজুদ রয়েছে ৫০ বিলিয়ন ঘনফুট। প্রতিদিন ১০ মিলিয়ন করে যুক্ত হবে জাতীয় গ্রিডে। এখান থেকে ১০ থেকে ১২ বছর গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। এর দাম ১,২৭৬ কোটি টাকা।

আরও পড়ুন: খালেদা জিয়ার মামলার শুনানি পিছিয়েছে

এ সময় তিনি স্মরণ করিয়ে দেন, গত জুন মাসে বাপেক্স জকিগঞ্জে আরেকটি গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে।

উল্লেখ্য, দেশের ২৮টি গ্যাসক্ষেত্রে মজুদের পরিমাণ ২১ দশমিক ৪ টিসিএফ। সম্ভাব্য মজুদ আছে আরও ৬ টিসিএফ। এর মধ্যে ১৮ টিসিএফ উত্তোলন করা হয়েছে। সে হিসেবে প্রমাণিত মজুদের পরিমাণ ৩ টিসিএফ।

প্রতিবছর ১১৩টি নলকূপ দিয়ে প্রায় এক টিসিএফ গ্যাস উত্তোলন করা হয়। এ হিসাবে প্রতিদিন প্রায় ২ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়।

গ্যাস ক্ষেত্র/আরএম/রমু

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *