৩০ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, আফগানিস্তান): আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় শক্তিশালী বোমা বিস্ফোরণে অর্ধশতাধিক মুসল্লি নিহত হয়েছেন।

ছবি: এএফপি থেকে সংগৃহীত
এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেক মুসল্লি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র বিসমিল্লাহ হাবিব এ তথ্য জানিয়েছেন। খবর: আরব নিউজ।
বিসমিল্লাহ হাবিব বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে কাবুলের খলিফা সাহিব সুন্নি মসজিদে এই হামলা ঘটেছে। জুমাতুল বিদার নামাজ শেষে মুসল্লিরা তখন জিকির-আজগারে মশগুল ছিলেন।
এক মুসল্লি জানিয়েছেন, ভয়াবহ ওই বিস্ফোরণে মসজিদের ছাদ ও দেয়ালের কিছু অংশ উড়ে গেছে। তার নিজের হাত ও পা পুড়ে গেছে বলেও জানার ওই ব্যক্তি।
খলিফা সাহিব মসজিদটির পাশের একটি ভবনের বাসিন্দা মোহাম্মদ সাবির জানান, বিস্ফোরণের পর বেশ কয়েকজন মুসল্লিকে মসজিদের ভেতর থেকে অ্যাম্বুলেন্সে তুলতে দেখেছেন তিনি।
আরও পড়ুন: খোলা থাকবে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র
তিনি আরও বলেন, এত প্রচণ্ড শব্দ হয়েছিল বিস্ফোরণের সময়, মনে হচ্ছিল আমার কানের পর্দা ফেটে গেছে।
এর আগে গত সপ্তাহে একটি শিয়া মসজিদেও ভয়াবহ বিস্ফোরণে ৩২ জনের প্রাণহানির ঘটনা ঘটে।
বিস্ফোরণ/এসকেএম/কিউটি
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply