আন্তর্জাতিক ডেস্ক: কূটনৈতিক তৎপরতার পরও চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের বরফ গলছে না, এই বিষয়টি আবারও স্পষ্ট হয়ে উঠল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন নির্বাহী আদেশে। গত বুধবারের নতুন এই আদেশ অনুসারে, চীনের বেশ কিছু প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে পারবেন না মার্কিন ব্যবসায়ীরা।
প্রযুক্তি খাতের এই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে কোয়ান্টাম কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর। নতুন নিষেধাজ্ঞা কার্যকর করতে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগকে নির্দেশ দিয়েছেন জো বাইডেন। ধারণা করা হচ্ছে, নতুন যে নিষেধাজ্ঞা আরোপ করা হলো, তা কার্যকর হবে আগামী বছর।
বিবিসির খবরে বলা হয়েছে, নতুন এই আদেশের ফলে কোনও বেসরকারি মার্কিন প্রতিষ্ঠান যখন বিদেশে বিনিয়োগ করবে, তাতে হস্তক্ষেপ করতে পারবে সরকার।
যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে চীন। ওয়াশিংটনে চীনের দূতাবাসের মুখপাত্র লিউ পেনজিউ বলেন, বেইজিং এই পদক্ষেপে হতাশ। তিনি আরও বলেন, চীনের ওপর নিয়মিত চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র।
লিউ বলেন, হোয়াইট হাউস বলছে, তারা যুক্তরাষ্ট্রের অর্থনীতির ক্ষতি করতে চায় না। আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাই, তারা তাদের বক্তব্যের প্রতি সম্মান জানাক।
যুক্তরাষ্ট্র/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply