নিউজ ডেস্ক: পঞ্চম দফায় আবারও অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আগামীকাল মঙ্গলবার বিরতি দিয়ে বুধবার সকাল ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত সারা দেশে ৪৮ ঘণ্টার এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।
সোমবার বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন।
রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়, নিহত সদস্যদের হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটক ও গ্রেফতার নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ডের প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এরপর দলের মহাসচিবসহ নেতাদের গ্রেফতারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চার দফায় ৯ দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি দেয় দলটি।
অবরোধ/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply