একদিনে ৭ নেতাকে বহিষ্কার করল বিএনপি

নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন উপজেলার সাত নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বহিষ্কার হওয়া নেতারা হলেন- বরগুনা জেলাধীন আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল ফকির, সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আমানুল্লাহ আমান (মাস্টার), নাটোরের লালপুর থানা বিএনপির ২নং যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবদাল হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলাধীন সাতকানিয়া উপজেলা বিএনপি’র আহ‌্বায়ক কমিটির সদস্য আবুল কালাম, জমির উদ্দিন, জাহাঙ্গীর আলম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ‌্বায়ক এহেতাশামুল আজিম।

বিএনপি/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *