নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে কুয়েতে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তিনটি গ্রুপে ভাগ করা প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় পতাকা, অপরূপ বাংলাদেশ, বাংলাদেশের গ্রাম, বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধার ছবি এঁকেছে কুয়েতে বেড়ে ওঠা শিশু-কিশোররা।
দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানসহ দূতাবাসের কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মুনিরুজ্জামান, মিনিস্টার (শ্রম) আবুল হোসেন, কাউন্সিলর ইকবাল আক্তার, তৃতীয় সচিব আবদুল লতিফ ফকিরসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা।
কুয়েত/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply