নিউজ ডেস্ক: বিএনপির ডাকা চতুর্থ দফায় দেশব্যাপী সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল করেছে দলটির অঙ্গ-সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। এতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব।
সোমবার রাজধানীর তোপখানা রোড হতে পুরানা পল্টন অভিমুখে মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা। পরে পুলিশের বাধার মুখে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
এতে আরও উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সদস্য মোহাম্মদ অলিউজ্জামান সোহেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মহিউদ্দিন রুবেল, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি ইব্রাহিম কার্দী, পিয়াল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়াইব আহমেদ সজীব, তিতুমীর কলেজ ছাত্রদলের সহসভাপতি সেলিম রেজা, সহসভাপতি কাজী মোহাম্মদ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিয়াজ, মোহাম্মদ আকরাম হোসেন টোটন, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ মজিবুল হক রিপন, সহসভাপতি শাহাদাত হোসেন শাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ উল্লাহসহ অন্যরা।
বিক্ষোভ/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply