আবারও ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির

নিউজ ডেস্ক: আগামীকাল মঙ্গলবার বিরতি দিয়ে দশম দফায় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত অবরোধ ডেকেছে তারা। এ ছাড়া ১০ ডিসেম্বর মানববন্ধনের কর্মসূচিও রয়েছে।

সোমবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চ্যুয়াল সভায় এ কর্মসূচির ঘোষণা দেন।

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, দলের মহাসচিবসহ গ্রেফতার নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি। দাবি আদায়ে দলটির ডাকে গতকাল রোববার সকাল ছয়টা থেকে নবম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়। এই কর্মসূচি আগামীকাল মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত চলবে।

নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে রিজভী জানান, ১০ ডিসেম্বর রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা সারা দেশে জেলা পর্যায়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এতে বিএনপির গুম, খুন, গায়েবি মামলায় গ্রেফতার ও মানবাধিকার লঙ্ঘনের শিকার বিএনপির দলীয় নেতা-কর্মীর পরিবারের সদস্যরা এ কর্মসূচিতে অংশ নেবে।

গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার ঘটনার প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এরপর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের অনেক নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়।

এর পর সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং দলের গ্রেফতার নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এক-দুই দিন পরপর কখনও অবরোধ, কখনও হরতালের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে দলটি। বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা আরও কয়েকটি রাজনৈতিক দলও একই ধরনের কর্মসূচি পালন করে আসছে।

বিএনপি/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *