৯ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক, নেত্রকোণা): কলমাকান্দায় দলীয় সমাবেশে আওয়ামী লীগ ও পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এসময় সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলেও দাবি করেছে দলটি।
শুক্রবার বিকেলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশ করে সিপিবি। এই সমাবেশে আওয়ামী লীগ ও পুলিশ হামলা চালায় বলে সিপিবির কেন্দ্রীয় দফতর থেকে জানানো হয়।
সিপিবির পক্ষ থেকে জানানো হয় ডাক্তার দিবালোক সিংহ, নলিনী কান্ত সরকার, মোরশেদ আলম, মীর মামুন, শরিয়ত উল্লাহ, দ্বীন ইসলাম, হাবিবউল্লাহ পাঠান, শংকর সরকার, নজরুল ইসলাম দূর্গাপুর, বিল্লাহ হোসেন, রহম আলী, জয়কুমার দে, কামরুল ইসলাম, আল আমিন খান, রমজান আলি সরকার, জোবায়ের হোসেন, শাহজাহান, গোলাম মোস্তফা হিরা, আবুল হোসেন, আজিজুর রহমান সায়েম, তানবির, তন্ময় দেবনাথ, আনোয়ার , হ্রদয় শেখ, পিন্জয় সরকার খোরশেদ আলম তাহমিনা আক্তার স্মিতা, দিপক সরকার, মোহাম্মদ ইব্রাহিম , নুরুল হক, সোহাগ আলম আহত হন।
গুরুতর আহত দ্বীন ইসলাম ও আজিজুর রহমান সায়েমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ খান জানান, হামলা নয়, সেখানে আওয়ামী লীগ ও সিপিবি নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়েছে। সিপিবি কোনও অনুমতি ছাড়াই সমাবেশ করছিল। সমাবেশ চলাকালে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে তাদের সংঘর্ষ বাধে। সংঘর্ষ থামাতে পুলিশ লাঠিচার্জ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
সমাবেশে হামলা/এসকেএম/রমু
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply