চলতি বছর ভূমধ্যসাগরে প্রাণ গেছে ৯৭০ অভিবাসীর

২৮ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): লিবীয় উপকূলে সবশেষ ৫৭ অভিবাসীর মৃত্যুর হয়েছে। এ নিয়ে চলতি বছর ভূমধ্যসাগর অতিক্রম করে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৯৭০ জনে।

মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল অরগানিজেশন ফর মাইগ্রেশন (আইওএম)। খবর: আনাদোলু।

আইওএম জানায়, কমপক্ষে ৫৭ অভিবাসী লিবিয়া উপকূলে তাদের নৌকা ডুবে যাওয়ায় প্রাণ হারিয়েছে। অনেক ঝুঁকিপূর্ণ ভূমধ্যসাগর সী ক্রসিং রুট পাড়ি দিয়ে ইউরোপে চলে যাওয়ার সময় ঘটা এটি হচ্ছে সবশেষ মর্মান্তিক ঘটনা। এদের মধ্যে মধ্যে কমপক্ষে ২০ নারী ও দুই শিশু রয়েছে।

এ নিয়ে ২০২১ সালের এ পর্যন্ত ভূমধ্যসাগর রুটে এ নিয়ে প্রায় ৯৭০ পুরুষ, নারী ও শিশু প্রাণ হারাল।

নৌকাডুবি/এসকেএম