চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান গয়েশ্বরের

নিউজ ডেস্ক: দলীয় নেতাকর্মীদের চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেছেন, আমরা আগুন দিয়ে মানুষ মারি না, আমরা বাসে আগুন দিয়ে মানুষ পোড়াই না। আমরা তো পথচারীদের বস্ত্র হরণ করি না। আমরা এখনও হরতাল-অবরোধ দেইনি। এরপর তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, হরতাল দেয়ার দরকার আছে? অবরোধ দেয়ার দরকার আছে? আপনারা পালন করবেন? তিন প্রশ্নের উত্তরে নেতাকর্মীরা বলেন ‘হ্যা’।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ঠিক আছে আপনাদের রায় পেলাম। আমরা হরতাল করি নাই, কিন্তু করব না সেই প্রতিজ্ঞাও করি নাই।

বৃহস্পতিবার ভৈরব বাসস্ট্যান্ডে সিলেটমুখী রোডমার্চ কর্মসূচির উদ্বোধনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, নতুন নির্বাচন কমিশন গঠন ও খালেদা জিয়াসহ রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তিসহ এক দফা দাবিতে এ রোডমার্চ কর্মসূচি করছে বিএনপি।

গয়েশ্বর রায় বলেন, জনগণের চাপের কারণে হরতাল-অবরোধ যা যা করা দরকার, গণতান্ত্রিকপন্থায় এই অবৈধ সরকারকে মাটিতে বসিয়ে দেয়ার জন্য দল ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে সব ধরনের কর্মসূচি দেয়া হবে। সেই জন্য আপনারা প্রস্তুতি নিন। আমাদের এবারের আন্দোলন ডু অর ডাই। হয় মরব; নয়ত লড়ব। দেশের মানুষকে মুক্ত করব, গণতন্ত্র প্রতিষ্ঠা করব এবং দেশের মানুষের মালিকানা ফেরত দেব।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডাক্তার এজেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

বিএনপি/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *