চেয়ারপারসনের জন্য বিএনপির গণঅনশন

১৮ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠিয়ে তার উন্নত চিকিৎসার দাবিতে ২০ নভেম্বর ঢাকাসহ সব জেলা ও মহানগরে গণঅনশন কর্মসূচি পালন করবে দলটি।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেন।

এ সময় মির্জা ফখরুল বলেন, ২০ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা মহানগরসহ সারা দেশে জেলা ও মহানগরে গণ-অনশন কর্মসূচি পালনের আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, ঢাকার কোথায় গণঅনশন কর্মসূচি পালন করা হবে, সেটি ভেন্যু পাওয়া সাপেক্ষে জানানো হবে। তবে কোথাও ভেন্যু পাওয়া না গেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনশন হবে।

বিএনপি মহাসচিব বলেন, দলের চেয়ারপারসন গুরুতর অসুস্থ। দেশে যতটা সম্ভব চিকিৎসকেরা চিকিৎসা দিচ্ছেন। চিকিৎসকেরা বারবার তাকে বিদেশে উন্নত হাসপাতালে স্থানান্তর করতে বলেছেন।

খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হয়, রক্ত দেয়া হয়েছে। অ্যান্ডোস্কোপি করানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, এদেশের যা কিছু চিকিৎসা তা দেয়া হয়েছে। কিন্তু এখানে আর সম্ভব নয়। এখন তাকে বিদেশে নিতে হবে।

মির্জা ফখরুল বলেন, চিকিৎসকেরা বলেছেন, খালেদা জিয়ার যে অবস্থা তাতে তার সমস্যা এখনও সমাধানযোগ্য। কিন্তু সঠিক চিকিৎসা না পেলে যেকোনও সময় তিনি এমন অবস্থায় যেতে পারেন যখন কোনও চিকিৎসা কার্যকর হওয়ার সুযোগ থাকবে না।

মির্জা ফখরুল/এসকেএম/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *