জলবায়ু ইস্যুতেও বাংলাদেশ এখন রোল মডেল

৯ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): জলবায়ু পরিবর্তনের ঝুঁকিহ্রাসে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং পরিবেশ গবেষক ডক্টর হাছান মাহমুদ।

সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান কপ-২৬ সম্মেলনের সাইড ইভেন্ট হিসেবে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত আন্তর্জাতিক সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি নিরসনে বাংলাদেশের ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান বিশ্বকে পথ দেখাচ্ছে। সরকার নিজস্ব অর্থায়নে অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন করছে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল থেকে ৪৪৩ মিলিয়ন ডলার ব্যয়ে ৭৮৯টি প্রকল্প হাতে নিয়েছে।

আরও পড়ুন: ক্লাসরুমে ২৬ শিশু পুড়ে মরলো

ডক্টর হাছান বলেন, বাংলাদেশে এখন ১২ লাখ ৪০ হাজারের মতো ডিজেলচালিত সেচপাম্প রয়েছে। এগুলো চালানোর জন্য কৃষকদের লাখ লাখ টন ডিজেল কিনতে হয়। পাশাপাশি ডিজেলচালিত সেচযন্ত্র প্রচুর কার্বণ নিঃসরণ করে। অন্যান্য দেশের মত আমাদেরও সেচকাজে ডিজেল পাম্পের পরিবর্তে জলবায়ুসহিষ্ণু, ব্যয়সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি হিসেবে সোলার প্যানেল ব্যবহার করতে হবে।

বিদ্যুৎ বিভাগের সচিব ও ইডকল পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

তথ্যমন্ত্রী/এসকেএম/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *