০৭ নভেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জিয়াউর রহমান সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল।
শনিবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক।
এ সময় সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন। মোনাজাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাগরিক দলের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বাবলা, মঞ্জুরুল ফরহাদ পিলিপ, সাবেক ডেপুটি অ্যাটর্নী জেনারেল মনির হোসেন, সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল-সহ অন্যান্য নেতারা।
বিপিএ/আরএম/কিউটি















Leave a Reply