পঙ্কজ ভট্টাচার্যের শেষকৃত্যানুষ্ঠান পোস্তগোলা মহাশ্মশাণে

নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ঐক্য ন্যাপের প্রতিষ্ঠাতা সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের শেষকৃত্যানুষ্ঠান চলছে রাজধানীর পোস্তগোলা মহাশ্মশাণে।

মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্যের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতা বিকাশ সাহা আর্ট নিউজকে জানান, সন্ধ্যার পর পোস্তগোলা মহাশ্মশাণে প্রবীণ রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যের শেষকৃত্য শুরু হয়।

এর আগে, বিকেল ৪টার দিকে হাসপাতালের হিমঘর থেকে পঙ্কজ ভট্টাচার্যের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সেখানে প্রয়াতের শুভানুধ্যায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সহযোদ্ধা, বন্ধু, স্বজনসহ অগণিত জনতা তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। ঐক্য ন্যাপের আয়োজনে এই শ্রদ্ধা নিবেদন চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আরও পড়ুন: পঙ্কজ ভট্টাচার্যের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন

কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। সেখান থেকে নেয়া হয় পোস্তগোলার মহাশ্মশাণে।

উল্লেখ্য, রোববার রাতে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পঙ্কজ ভট্টাচার্য

শেষকৃত্য/এএমএম/কিউটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *