শুরু হচ্ছে শিল্পের দ্বিতীয় যাত্রার প্রদর্শনী

বিনোদন ডেস্ক: নতুন উৎসাহের সাথে শিল্পের দ্বিতীয় যাত্রা শিরোনামে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ২০২৫। এর আয়োজক বাংলাদেশের শিল্পীদের বিশ্বজুড়ে পরিচিতি দেয়ার প্লাটফর্ম হোয়াইট পেপার।

প্রদর্শনী শুরু হবে ৯ ফেব্রুয়ারি থেকে। চলবে ১৫ ফেব্রুয়ারি পর‌্যন্ত। এবারের অতিথি শিল্পী বাংলাদেশের প্রথিতযশা শিল্পী কাজী গোলাম কিবরিয়া।

প্রদর্শনীটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হবে।

প্রদর্শনী সম্পর্কে যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন সোনিয়া বিনতে হাসান (০১৬০৭৩২৩৬৩৫)।

প্রদর্শনী/টিটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *