করোনা: প্রথম আলোর একজন আক্রান্ত

দৈনিক প্রথম আলোর একজন সিনিয়র সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পত্রিকাটির অনলাইন ভার্সন এ বিষয়টি নিশ্চিত করেছে।

সোমবার দুপুর ২ ৩৯ মিনিটে প্রকাশিত প্রথম আলোর অনলাইন ভার্সনে জানানো হয়, ‘প্রথম আলোর একজন জ্যেষ্ঠ সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বেশ কিছুদিন ধরেই তিনি বাসাতেই সঙ্গনিরোধ (আইসোলেশন) অবস্থায় ছিলেন। আজ সোমবার তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাসহ সব বিষয়ে প্রথম আলো ওই সংবাদকর্মী ও তাঁর পরিবারের পাশে রয়েছে।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে আজ থেকে প্রথম আলো প্রকাশের প্রায় শতভাগ কাজ বাসা (হোম অফিস) থেকে সম্পন্ন করা হচ্ছে। প্রথম আলোর সাংবাদিক ও অন্য সব বিভাগের কর্মীরা বাসা থেকে কাজ করছেন।’

প্রথম আলোর পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা মহামারী চলা অবস্থায় তাদের প্রধান কার্যালয় কার্যত বন্ধ থাকবে। তবে বিকল্প ব্যবস্থায় পত্রিকা ও অনলাইন প্রকাশনা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *