৫ মে ২০২২ (নিউজ ডেস্ক): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠানমালা সাজানো হয়েছে বর্ণিল সব আয়োজনে। নাটক, ধারাবাহিক, ম্যাগাজিন অনুষ্ঠান, গান, নাচসহ সরাসরি (লাইভ) অনুষ্ঠানে ভরপুর এবারের ঈদ আয়োজন।
সেই ধারাবাহিকতায় এবারের ঈদে কবিতার বহু মাত্রিক বিশ্লেষণ নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘কবিতার দিক দিগন্ত’।
ঈদের চতুর্থ দিন ৬ মে দুপুর সোয়া ১২টায় বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের বিশেষ এ অনুষ্ঠান।
অনুষ্ঠানটি পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনা করছেন ডক্টর শাহাদাত হোসেন নিপু।
বিটিভি/এসকেএম/টিটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply