১১ বছর পর দিগন্ত টিভির সম্প্রচারের স্থগিতাদেশ প্রত্যাহার

নিউজ ডেস্ক: ১১ বছর পর বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দিগন্ত টেলিভিশনের সম্প্রচারের স্থগিতাদেশ প্রত্যাহার করে নিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

টেলিভিশন কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এ স্থগিতাদেশ প্রত্যাহার করেছে মন্ত্রণালয়। আদেশের কপি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনেও (বিটিআরসি) পাঠানো হয়েছে।

২০১৩ সালে বিদ্বেষ, গুজব ছড়ানো ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগে এ চ্যানেলের সম্প্রচার সাময়িক বন্ধ করেছিল আওয়ামী লীগ সরকার।

গত ৬ আগস্ট দিগন্ত টেলিভিশন কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাবেক সব কর্মকর্তা জড়ো হন। নতুন করে দিগন্ত টেলিভিশন চালু হওয়ার বিষয় নিয়ে আলোচনা করতেই একত্রিত হন তারা।

শপথ/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *