২৫ আগস্ট ২০২২ (বিনোদন ডেস্ক): রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের কাছ থেকে এক তরুণীর লাশ উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, নিহত তরুণী সাবেক টিভি অভিনেত্রী আনাস্তাসিয়া কোচারভেই। কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন তিনি।
বুধবার বিষয়টি নিশ্চিতে আনাস্তাসিয়ার পরিবারকে সেন্ট পিটার্সবার্গে ডেকেছিল পুলিশ।
রাশিয়ার ৩৬০ নিউজ আউটলেট জানায়, গত ১৩ আগস্ট সেন্ট পিটার্সবার্গের ক্রাসনোসেলস্কি জেলা থেকে উদ্ধার হয় অর্ধনগ্ন অজ্ঞাত এক তরুণীর লাশ। পুলিশ এখনও বিষয়টি তদন্ত করছে।
তদন্ত কর্মকর্তারা জানান, তরুণীর শরীরে আঘাতের চিহ্ন ছিল না। তার পরনে ছিল অন্তর্বাস, পিঠে তাসের ট্যাটু।
এ তরুণী সাবেক টিভি তারকা আনাস্তাসিয়া কোচারভেই বলে দাবি করছেন তার বন্ধুরা। তারা বলছেন, ২৮ বছর বয়সী এ অভিনেত্রী কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ।
২০১৮ সালে রিয়েলিটি শো ডোম-২ এ অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন আনাস্তাসিয়া। তখন থেকেই আনাস্তাসিয়া একটি অ্যাসকর্ট পরিষেবায় যুক্ত ছিলেন। অভিনেত্রীর বন্ধুদের বিশ্বাস, কিছু খারাপ মানুষের ভিড়ে ঢুকে পড়েছিল আনাস্তাসিয়া, যা তাকে সমস্যায় ফেলেছে।
ওয়াসা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply