শিশুশিল্পী মুগলির জন্মদিন

০৮ নভেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): জনপ্রিয় শিশুশিল্পী আনান মুস্তাফিজ মুগলি। ইতোমধ্যেই শিশুমহলে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। আজ তার জন্মদিন।

 

গত বছর মুগলির সপ্তম জন্মদিনে। ছবি: আর্ট নিউজ

৮ নভেম্বর রোববার ৮ বছরে পরছে মুগলি। পড়ছে কেজি টু-তে। সাংস্কৃতিক অঙ্গণে ইতোমধ্যেই নজর কেড়েছে অনেকের। বিশেষত দুরন্ত টিভির কারণে পরিচিতি পেয়েছে ৫ বছর বয়স থেকেই। এবার মুগলি অনন্য কৃতিত্ব দেখালো সম্পূর্ণ ভিন্ন এক জগতে। থ্রি ডি-তে গেম তৈরি করেছে একক চেষ্টায়।

মুগলি জানিয়েছে, করোনার কারণে এবারের জন্মদিনটা খুব পঁচা। স্কুল নেই। বন্ধুদের সাথেও দেকা হবে না। অথচ গত দুই বছর স্কুলের বন্ধুদের সাথে চমৎকার কেটেছে দিনটি।

তাহলে জন্মদিনটা কিভাবে কাটবে? তেমন কিছু না। বন্ধুদের সাথে গল্প করে অনলাইনে গেম খেলে কাটবে অনেকটা সময়। তবে এবার রাত ১২টায় কেক কাটা হচ্ছে না। মুগলির ইচ্ছাতেই সময়ের এ পরিবর্তন। ৮ নভেম্বর রাত ১০টায় কেক কাটা হবে। কারণ, মুগলি জন্ম নিয়েছিল রাত ১০ টায়। তাই এবার মায়ের হাতে তৈরি কেক কাটা হবে রাত ১০টায়।

এবারের জন্মদিনটা মুগলির জন্য স্পেশাল। কারণ, ২৪ অক্টোবর মুগলি তৈরি করেছে তার প্রথম গেমটি। গুগল প্লে-স্টোরে স্থান পেয়েছে তার কার রেসের গেমটি। থ্রি ডি-তে তৈরি করা গেমটির গ্রাফিক্সও হয়েছে অসাধারণ।

মুগলি জানিয়েছে, এটি তার তৈরি প্রথম গেম। তাই কার রেসের এই গেমটি নিজের নামেই নামকরণ করেছে।

উল্লেখ্য, মাত্র পাঁচ বছর বয়সে আনান মুস্তাফিজ মুগলি দুরন্ত টিভি’র মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ফিলারে অভিনয় করে জনপ্রিয়তা পায়। পরে, দুরন্ত টিভি’রই আরেকটি অনুষ্ঠানে তার সাবলীল উপস্থিতি শিশু মহলে জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়।

দুরন্ত টিভি’র অনুষ্ঠান ছাড়াও ইমপালস হাসপাতালের বিজ্ঞাপন চিত্রেও অভিনয় করেছে। বিজ্ঞাপন চিত্রটি বর্তমানে প্রচারের অপেক্ষায় আছে।

‘আর্ট নিউজ ইশকুল’ অনুষ্ঠানে অতিথি হিসেবে মুগলির অংশ নেয়া

করোনার কারণে সাধারণ ছুটি চলাকালে আর্ট নিউজের সাপ্তাহিক আয়োজন ‘আর্ট নিউজ ইশকুল’ অনুষ্ঠানের তিনটি পর্বে তার স্বাবলীল উপস্থিতি সুধীমহলে প্রশংসিত হয়েছে।

আনান মুস্তাফিজ মুগলি বেসরকারি বিশ্ববিদ্যালয় উত্তরা ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি ডিপার্টমেন্টের বাৎসরিক ফ্যাশন শো’র মডেল। পেশাদার মডেলদের সাথে র‌্যাম্পে তার সরব উপস্থিতি মাতিয়ে তোলে পুরো আয়োজনকে।

মুগলি গেল বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাব আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে। প্রতিযোগিতার প্রধান বিচারক, বরেণ্য শিল্পী শাহাবুদ্দীন আহমেদ তার প্রতিভায় মুগ্ধ। বয়সে বড় অন্যান্য প্রতিযোগীদের চেয়ে তার থিম ও ছবির স্ট্রোকগুলো ছিল একেবারেই ভিন্নমাত্রার।

আনান মুস্তাফিজ মুগলি

এছাড়া স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাতেও দুইটি বিষয়ে অংশ নিয়ে দু’টিতেই প্রথম হয়েছে। এর মধ্যে একটি পুরস্কার ছিল ড্রেস অ্যাজ ইউ লাইকে আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্টের ভূমিকায় অনবদ্য উপস্থিতি।

কবিতা আবৃত্তিতেও দারুণ সাবলীল আনান মুস্তাফিজ মুগলি। স্কুলের সবশেষ বার্ষিক প্রতিযোগিতায় আবৃত্তিতে প্রথম হয়েছে। মুগলি জানিয়েছে, ছবি আঁকা, আবৃত্তি ও গানে তার হাতেখড়ি মায়ের কাছে।

পড়াশোনাতেও পিছিয়ে নেই আনান মুস্তাফিজ মুগলি। স্কুলে ভর্তি হওয়ার পর থেকে যে কোন পরীক্ষায় সব কয়টি বিষয়ে এক্সিলেন্ট পাওয়ার পাশাপাশি ব্যবহার, পরিস্কার পরিচ্ছন্নতা ও বন্ধুদের প্রতি সহযোগিতার মনোভাবসহ সব ক্ষেত্রেই অ্যাক্সিলেন্টের স্বীকৃতি পেয়েছে মুগলি।

আনান মুস্তাফিজ মুগলির বাবা ও মা দুই জনই সাংবাদিক। তার মা কাজী তামান্না আর্ট নিউজের সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি নিউজ প্রেজেন্টার ও কারুশিল্পী।

মুগলি/রমু/কিউটি