বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ

০১ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): বাংলাদেশে সম্প্রচার বন্ধ রয়েছে বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে এমন বিদেশি চ্যানেলগুলো।

বৃহস্পতিবার রাত থেকেই দেশে এই চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রেখেছেন ক্যাবল অপারেটররা।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব বিদেশি চ্যানেলে বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে সেগুলো বাংলাদেশ দেখানও যাবে না।

বিদেশি চ্যানেলগুলো তাদের মূল কনটেন্টের সাথে কোনও বিজ্ঞাপন প্রচার করতে পারবে না- সরকারের এমন নির্দেশনার পরিপ্রেক্ষিতে দেশে বিদেশি সব টেলিভিশন চ্যানেল সম্প্রচার বন্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন প্রচার ছাড়া বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার সম্ভব নয়- এমন যুক্তি দেখিয়ে সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অপারেটররা। এর ফলে বৃহস্পতিবার রাত থেকেই দেশে কোনও বিদেশি চ্যানেল দেখা যাচ্ছে না।

কেবল অপারেটররা বলছেন, বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে- এমন বিদেশি চ্যানেলগুলো থেকে বিজ্ঞাপন কেটে বাদ দিয়ে সম্প্রচার করা সম্ভব নয়। এ কারণে তারা চ্যানেলগুলো দেখানোই বাদ দিয়ে দিয়েছে।

কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিষ্ঠাতা সভাপতি এসএম আনোয়ার পারভেজ বলেন, অনেকে মনে করছেন, কেবল অপারেটররা বুঝি কোনও কারণে বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রেখেছেন। কিন্তু বিষয় হলো, সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে- এমন বিদেশি চ্যানেল বাংলাদেশে দেখানও যাবে না। তাই তা তারা দেখানও বন্ধ রেখেছেন।

তিনি জানান, সরকার পরবর্তী সময়ে নতুন কোনও নির্দেশনা দিলে বা পদক্ষেপ নিলে তারা সে অনুযায়ী ব্যবস্থা নেবেন।

টেলিভিশন চ্যানেল/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *