করোনায় আক্রান্ত হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সাকি

১ নভেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি করোনা ভাইরাসে আক্রন্ত হয়েছেন।

রোববার দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর: আলজাজিরা।

বিবৃতিতে বলা হয়, গত মঙ্গলবার সাকি সবশেষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে হোয়াইট হাউসে দেখা করেছিলেন। সেসময় তাদের মধ্যে ৬ ফুট দূরুত্ব ছিল এবং তারা মাস্ক পরা ছিলেন।

হোয়াইট হাউস জানায়, বাইডেনকে ঘন ঘন করোনা পরীক্ষা করা হয়। সবশেষ শনিবার তার রিপোর্ট নেগেটিভ এসেছে।

করোনায় আক্রন্ত হওয়ায় সাকি ইতালির রোমে জি২০ জোটের সম্মেলন ও স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ২৬ সম্মেলনে বাইডেনের সাথে অংশ নিতে পারেননি।

সাকি বলেন, তিনি প্রেসিডেন্ট বাইডেনের সফরসাঙ্গী হওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু পরিবারের সদস্য করোনায় আক্রন্ত হয়েছেন এমন খবর পাওয়ার পর তিনি এ সফর বাতিল করেন।

জেন সাকি করোনা ভ্যাকসিন নিয়েছেন। তার এখন মাঝারি ধরনের উপসর্গ রয়েছে।

করোনা ভাইরাস/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *