আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনাকে বিপর্যয় উল্লেখ করে সমালোচনা করেছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন।
বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
বাইডেন বলেছেন, বিদেশি পণ্য আমদানির ওপর বিশাল শুল্ক আরোপে ট্রাম্পের হুমকি একটি বড় ভুল। একইসাথে প্রস্তাবিত রাজস্ব হ্রাসের চিন্তা পরিত্যাগ করার জন্য রিপাবলিকানদের আহ্বান জানিয়েছেন।
ওয়াশিংটনের ব্রুকিংস ইনস্টিটিউশনে তার বক্তৃতায় বাইডেন বলেন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে যেনো তার প্রকল্প ২০২৫ ছুঁড়ে ফেলে দেন। আমি মনে করি এটি আমাদের এবং অঞ্চলের জন্য একটি অর্থনৈতিক বিপর্যয় হবে।
বাইডেন বিশেষ করে প্রতিবেশী মেক্সিকো, কানাডা এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় প্রতিদ্বন্দ্বী চীনা পণ্যে ওপর চড়া শুল্ক আরোপে ট্রাম্পের পরিকল্পনার সমালোচনা করেছেন।
৮২ বছর বয়স বাইডেন এমন সময়ে এ বক্তব্য দিলেন, যখন হোয়াইট হাউজে তার শাসনমাল ছয় সপ্তাহেরও কম সময় বাকি আছে।
উল্লেখ্য, এর আগে ট্রাম্প জানিয়েছেন, তিনি মেক্সিকো, কানাডা ও চীন থেকে আমদানি হয়ে আসা পণ্যের ওপর বড় আকারে শুল্ক আরোপ করবেন। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর শুরুতেই এ ধরনের বাণিজ্য কৌশল হাতে নেয়ার অঙ্গীকার করেন তিনি। এছাড়া ট্রাম্প চীনের বিরুদ্ধে বর্তমানে প্রযোজ্য সব শুল্কের সাথে বাড়তি আরও ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তের বিষয়টি জানান।
যুক্তরাষ্ট্র/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply