নিউজিল্যান্ডে লকডাউন ঘোষণা

১৭ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, নিউজিল্যান্ড): করোনার প্রকোপ বাড়ায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন।

মঙ্গলবার দেশটির অন্যতম বড় শহর অকল্যান্ডে করোনা ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় শহরটিতে সপ্তাহব্যাপী এবং সারাদেশে তিন দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। খবর: রয়টার্স।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন, অকল্যান্ডে শনাক্ত হওয়া করোনা রোগী ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। এ কারণে প্রাণঘাতী এ ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে।

করোনা রোগী শনাক্ত হওয়ায় এর আগে অকল্যান্ডে একাধিকবার লকডাউন দেয়া হয়।  এ পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন ২৬ জন এবং মোট আক্রান্তের সংখ্যা দুই হাজার ৯২৬ জন।

নিউজিল্যান্ড/এসকেএম