বাইডেন-পুতিনের বৈঠক আগামী মাসে

২৬ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকে বসতে যাচ্ছেন আগামী মাসে। এটি প্রেসিডেন্ট হিসেবে বাইডেন-পুতিনের প্রথম বৈঠক হতে যাচ্ছে।

মঙ্গলবার হোয়াইট হাউজ ও ক্রেমলিনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামী ১৬ জুন সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকে বসবেন তারা। খবর: বিবিসি।

গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতেই তারা বৈঠক করবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউজ।

ক্রেমলিন জানিয়েছে, দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুর পাশাপাশি পারমাণবিক স্থিতিশীলতা, করোনা এবং আঞ্চলিক ইস্যুতেই বৈঠক অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্র/এসকেএম