২৬ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, মেক্সিকো): মেক্সিকোর উত্তরাঞ্চলে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ প্রত্যন্ত ওই এলাকাটি থেকে গুলিবিদ্ধ ওই ১৮ জনের লাশ উদ্ধার করেছে।
শুক্রবার মেক্সিকোর নিরাপত্তা বাহিনীর মুখপাত্র রোসিও এগুইলার বিষয়টি নিশ্চিত করে জানান, জাকাটেকাস প্রদেশের দুর্গম এলাকায় ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। খবর: আরব নিউজ।
প্রদেশটির ভালপারাইসো শহরে কুখ্যাত সিনালাও এবং জালিসকো বাহিনীর মধ্যে ভয়াবহ ওই সংঘর্ষ হয়।
অপহৃত দুই পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধারের দুই দিন পর মাদক ব্যবসায়ীদের ওই মরদেহ উদ্ধার করা হয়।
মেক্সিকো/এসকেএম















