মার্কিনী স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

০৭ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ইরাক): ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিল শহরের বিমানবন্দরে মার্কিন সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে বিমান বন্দরটিতে অন্তত ২০টি ক্ষেপাণাস্ত্র আঘাত হানে। সেখানে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর: রয়টার্স।

ইরাকের সাবরিন নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়েও বিমানবন্দরটিতে হামলা চালানো হয়।

হামলার পরই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত করে দেয়া হয়। তবে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

ক্ষেপাণাস্ত্র হামলা/এসকেএম