যুক্তরাষ্ট্রে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি প্রশিক্ষণ ফ্লাইটে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষে দুটি মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এক মাসেরও কম সময়ের মধ্যে এ ধরনের আরও একটি দুর্ঘটনা ঘটলো।

বৃহস্পতিবার আলাস্কায় দুর্ঘটনার বিষয়ে মার্কিন সেনাবাহিনীর ১১তম এয়ারবর্ন ডিভিশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এটি বিমানবাহিনীর এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টার। আলাস্কার কাছে একটি প্রশিক্ষণ ফ্লাইট থেকে ফিরে বিধ্বস্ত হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে পরে তথ্য প্রকাশ করা হবে।

দুর্ঘটনায় জড়িতদের অবস্থা তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এর আগে মার্চের শেষের দিকে কেনটাকিতে একটি প্রশিক্ষণ ফ্লাইটের সময় দুটি ইউএস আর্মি ব্ল্যাকহক হেলিকপ্টার বিধ্বস্ত হয়, এতে থাকা ৯ মার্কিন সেনা নিহত হয়।

হেলিকপ্টার বিধ্বস্ত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *