রোমে ধর্ষণবিরোধী নারী সমাবেশ

মিনহাজ হোসেন ইতালী থেকে: নারী নির্যাতনসহ বাংলাদেশে সংঘটিত ধর্ষণ-নিপীড়নের ঘটনায় বিচারের দাবিতে ইতালী মহিলা সমাজকল্যাণ সমিতি মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা করেছে।


সম্প্রতি ইতালির রাজধানী রোমে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে বলা হয়, দেশের সব ধর্ষণের বিচার দ্রুত করতে হবে। বিচারহীণতার কারণে ধর্ষণ বেড়েই চলেছে। সকল ধর্ষককে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।


মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালী সভাপতি লায়লা শাহ্’র সভাপতিত্বে সহ-সাংগঠনিক সম্পাদক মেহেনাস তাব্বাসুম শেলির সঞ্চালনায় ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দা শামীমা জামান, বাংলা প্রেসক্লাব ইতালীর সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরী, সংগঠনের সহ-সভাপতি নার্গিস হাওলাদার, আঁখি সীমা কাওছার, নীলুফার বানু, লাভলী বেগম, অতসী সাহা, সহ-সাধারণ সম্পাদক নাসরিন চৌধুরী, সালমা রহমান, সাংগঠনিক সম্পাদক বাবলী চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মিলি বিশ্বাস, কোষাধ্যক্ষ নার্গিস আক্তার, মহিলা সম্পাদিকা ইফরোজা খানম ইফা, প্রচার সম্পাদক ফাহিমা রিয়াজ, সহ-প্রচার সম্পাদক সালমা পারভীন মনি।


লায়লা শাহ্ বলেন, বর্তমানে ধর্ষণ বেড়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় রয়েছে গোটা নারী সমাজ। শুধু ধর্ষকের বিচার নয়, নারীদের নিরাপত্তা নিশ্চিতই এখন সবচেয়ে বড় দাবি। তাই দেশে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ করা হোক। তা না হলে আগামীতে মহিলা সমাজ কল্যাণ সমিতি থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

রোম/এমএইচ/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *