অবরোধ সমর্থনে ফকিরাপুলে ছাত্রদলের মিছিল

নিউজ ডেস্ক: বিএনপির ডাকা পঞ্চম দফায় দেশব্যাপী সর্বাত্মক অবরোধের প্রথম দিনে বিক্ষোভ মিছিল করেছে দলটির অঙ্গ-সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মারুফ এলাহী রনি ও শ্যামল মালুমের নেতৃত্বে ফকিরাপুল মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে সংগঠনটি।

এসময় তারা অবরোধ সমর্থনে এবং তফসিল ঘোষণার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এতে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আশিক রহমান, শাহজাহান শাওন, সহ-সাধারণ সম্পাদক কাজী সামসুল হুদা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরীফ প্রধান শুভ।

আরও পড়ুন: সন্ধ্যায় তফসিল ঘোষণা করবেন সিইসি

এছাড়াও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন, আমান উল্লাহ আমান, নূর আলম ভূঁইয়া ইমন, তিতুমীর কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম, সহ সম্পাদক স্বাধীন আহমেদ, ঢাকা জেলা উত্তরের সাবেক সদস্য সচিব সজিব, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মোহাম্মদ জাকির হাসান নাঈম, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদীনসহ অন্যরা।

বিক্ষোভ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *