আন্তর্জাতিক ডেস্ক: প্রবাসে সাংবাদিকতায় অনন্য অবদান রাখায় গ্রিস প্রবাসী ৫ সাংবাদিককে বিশেষ সম্মাননা প্রদান করেছে এথেন্সের বাংলাদেশ দূতাবাস। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ ৫ প্রবাসী সাংবাদিকদের হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
রোববার (১৭ মার্চ) বিকেলে গ্রিসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিকদের এ সম্মাননা দেয়া হয়।
সম্মাননা পাওয়া ৫ সাংবাদিক হলেন- মতিউর রহমান মুন্না, জাকির হোসেন চৌধুরী, প্রদীপ কুমার সরকার, নিরব আহমদ রুমন, কামরুজ্জামান ভুঁইয়া ডালিম।
দূতাবাসের ২য় সচিব রাবেয়া বেগমের পরিচালনায় অনুষ্ঠানে মিনিস্টার মোহাম্মদ খালেদ, কাউন্সিলর বিশ্বজিৎ কুমার পাল, আওয়ামী লীগ ও বাংলাদেশ কমিউনিটির অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করায় দূতাবাসের রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্না।
গ্রিস/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply